ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে চাকরি হল শহীদ আবু সাঈদের বোনের

আপলোড সময় : ১০-১০-২০২৪ ০৫:৫২:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৪ ০৫:৫৩:১২ অপরাহ্ন
বেরোবিতে চাকরি হল শহীদ আবু সাঈদের বোনের ​সংবাদচিত্র : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুনকে চাকরি দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ।
বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী তাঁর অফিস কক্ষে সেমিনার অ্যাটেনডেন্ট পদে সুমি খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন শাখা) ড. জিয়াউল হকসহ শহীদ আবু সাঈদের দুই বড়ভাই রমজান আলী এবং আবু হোসেন উপস্থিত ছিলেন।
গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে শাহাদতবরণ করেন। সূত্র : বাসস।

বাংলা স্কুপ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ