রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ব্যবস্থায় ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ নামে একটি উন্নত ডিজিটাল প্রযুক্তি সংযুক্ত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। এই প্রযুক্তি ইউনিটটির ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে।
বর্তমানে ইউনিট-১ কমিশনিং বা বিদ্যুৎকেন্দ্রটি চালু করার পূর্ববর্তী পরীক্ষা ও প্রস্তুতি পর্যায়ে রয়েছে।
রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস জেএসসি জানায়, বিদেশে কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই প্রথমবারের মতো ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ প্রযুক্তি বাস্তবায়ন করা হলো। এর আগে রাশিয়ার নোভোভোরোনেজ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়। পরে রাশিয়ার কুর্স্ক এনপিপি-২ এর নতুন ও সবচেয়ে শক্তিশালী ইউনিটেও এই সিস্টেম চালু করা হয়।
‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ মূলত বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য একটি ‘স্মার্ট অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে কাজ করে। এটি কেন্দ্রের হাজার হাজার অপারেশনাল প্যারামিটার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সক্ষম। পাশাপাশি এটি বিভিন্ন সিস্টেমের অবস্থা বিশ্লেষণ, তথ্য উপস্থাপন সহজীকরণ এবং অপারেটরদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
রোসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস জেএসসির প্রধান নির্বাহী আন্দ্রে বুটকো বলেন, এই প্রযুক্তি শুধু একটি উন্নত ডিজিটাল সমাধান নয়, বরং এটি অপারেটরদের জন্য বাস্তব সহায়ক হিসেবে কাজ করবে। তার মতে, এটি কেন্দ্রটির কার্যক্রমের সব ধাপে দক্ষতা বৃদ্ধি এবং স্থিতিশীল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক ড. মো. কবির হোসেন বলেন, রূপপুর প্রকল্প বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি কৌশলগত উদ্যোগ। তিনি বলেন, এখানে আধুনিক রিঅ্যাক্টর প্রযুক্তির পাশাপাশি উন্নত ডিজিটাল সমাধান সংযোজন করা হচ্ছে, যা উচ্চমানের অপারেশন সংস্কৃতি গড়ে তুলতে এবং কর্মীদের দক্ষতা বাড়াতে সহায়তা করবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে