ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লঞ্চ-ফেরি চলাচল স্বাভাবিক, সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৪:২১:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৭:১১:১২ অপরাহ্ন
লঞ্চ-ফেরি চলাচল স্বাভাবিক, সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা ​ছবি: সংগৃহীত
সদরঘাট নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। সদরঘাট ও নারায়ণগঞ্জ থেকে সব রুটে লঞ্চ ছেড়ে যাচ্ছে। তবে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ। মঙ্গলবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টায় তিনি এ তথ্য জানান। 

কাজী আরিফ বিল্লাহ বলেন, সদরঘাট ও নারায়ণগঞ্জ থেকে সব রুটে লঞ্চ ছেড়ে যাচ্ছে। তবে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। 

তিনি আরও বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার দুপুর ১২টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বর্তমানে ওই রুটে ফেরি ও অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া আরিচা-কাজিরহাট রুটেও ফেরি-নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

তবে ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এখনো চেয়ারম্যানঘাট, মজুচৌধুরীর হাট ও বরিশাল অঞ্চলের কয়েকটি ছোট আঞ্চলিক নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সদরঘাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ