ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ পালনে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১২:৩৪:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০১:১৭:৫০ অপরাহ্ন
হজ পালনে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।তাদের মধ্যে ২১ জন পুরুষ ও নয়জন নারী।

মঙ্গলবার (২৬ মে) হজ বুলেটিন থেকে জানা যায় নিহতেরা হলেন- শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জের মো. আফরান আলী, অপরজন কাজীপুর সিরাজগঞ্জের মো. আবদুর রহমান, আরেক জন রায়পুরা নরসিংদীর মো. হারুন-উর রশীদ। নিহত তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

চলতি বছর ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ