ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ লাখে বিক্রি হলো ‘সুপারস্টার’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১২:০৭:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১২:০৭:৩৪ অপরাহ্ন
২০ লাখে বিক্রি হলো ‘সুপারস্টার’ ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জে ব্রাহামা ক্রস জাতের ১ হাজার কেজির ওজনের বিশাল দেহি লাল রংয়ের ‘সুপারস্টার’ বিক্রি হলো ২০ লাখ টাকায়। এটি জেলার মধ্যে সবচেয়ে বড় গরু বলে দাবি মালিক মেহেদী হাসানের। বিক্রির পর সুপারস্টারের মালিক তাকে লাল রংয়ের কাপড়ে সুন্দর করে সাজিয়ে তোলেন।

খামারি মেহেদী হাসান জানান, চার মাস বয়সে গরুটিকে কিনে আনার পর থেকে পরম যত্নে সাড়ে তিন বছর লালন-পালন করেছি। নিয়মিত গোসল, তিন বেলা খাওয়ার চলত রুটিন মাফিক। খাবার তালিকায় কাঁচা ঘাস, গমের ভুসি-ভুট্টাসহ পরিমিত দানাদার খাবার। এভাবেই দেশীয় পদ্ধতিতে বেড়ে ওঠে সুঠাম দেহি সুপারস্টার। থাকার জন্য আলাদা একটি ঘর করে দেয়া হয়। ঘরের চারদিকে দেয়াল থাকলেও আলো বাতাস আসার জন্য রাখা হয় গ্রিল।

এতো বছর যত্নে লালন পালন করা সুপারস্টারকে বিক্রি হয়ে যাওয়ায় শেষ স্মৃতি হিসেবে মালিক নিজে থেকে তার জন্য লাল কাপড়, গলার মালা, ঘণ্টা কিনে ঘুরিয়ে এলাকাবাসীদের দেখান। বিক্রি হয়ে গেলেও সুপার স্টারকে এখনো তাকে মালিকের খামারেই রয়েছে। ঈদের দিন আগে তাকে ঢাকায় ক্রেতার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন খামারি মেহেদী হাসান। 

এদিকে সিরাজগঞ্জ পৌর এলাকার থান এগ্রো ফার্মের রাজাবাবু বিক্রি হয়েছে ৫ লাখ টাকায়। সাদা কালো রংয়ের এই গরুটি বেশ আলোচিত ছিলো। 

প্রসঙ্গত, চলতি মৌসুমে জেলায় প্রস্তুত রয়েছে প্রায় ৬ লাখ গবাদি পশু, যার বাজার মূল্য সাড়ে ৩শ' কোটি টাকা বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ অফিস। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ