ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদন্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১২:০৫:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১২:০৫:০৮ অপরাহ্ন
কলাপাড়ায় মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদন্ড ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় মাদক বিরোধী অভিযানে জসীম সরদার (৩৬) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বালিয়াতলীর সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় সোমবার (২ মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এই অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, দন্ডিত ব্যক্তিকে গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে, ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দ গাঁজা পুড়িয়ে নষ্ট করা হয়েছে। 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ